শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চলে গেলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল আলিম আল-হুসাইনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী হাজীপাড়া মাদরাসার স্বনামধন্য শাইখুল হাদিস আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী গত রাত ১১ টায় বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর।

ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম, ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহসালার, শাইখুল আরব ওয়াল আজম, কুতুবুল আলম, সাইয়িদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর দীর্ঘ আট বছর সান্নিধ্য পাওয়া একজন সুযোগ্য শাগরিদ ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমাদ শফী এর সহপাঠী ছিলেন।

দীর্ঘ ত্রিশ বছর যাবত দেশের বিভিন্ন মাদরাসায় বুখারী শরীফের দরস দিয়ে আসছিলেন। সর্বশেষ নারায়ণগঞ্জ মারকাযুল উলূম আল ইসলামিয়া হাজীপাড়া মাদরাসায় তের বছর যাবত শাইখুল হাদীস হিসেবে বুখারী শরীফের দরস দিচ্ছিলেন। পাশাপাশি ঢাকার মুগদা মারকাযুল উলূম ও মুন্সীগঞ্জ জেলাধীন সেরাজাবাদ মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করতেন।

তিনি চার ছেলে, চার মেয়ে এবং অসংখ্য ছাত্র, ভক্ত, অনুরাগী রেখে গেছেন। আল্লাহ তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম নসীব করুন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ