শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২০ তরুণকে ৫০০ বার লিখতে হলো 'আমি দুঃখিত', অভিনব শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে অহেতুক রাস্তায় ঘুরতে বের হওয়া তরুণদের এক অভিনব শাস্তি দিয়েছে পুলিশ। যৌক্তিক কোনো কারণ না থাকায় তারা যেমন মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেছে, তেমনি রাস্তায় বসে কাগজে প্রতি জনকে ৫০০ বার করে লিখতে হয়েছে 'আমি দুঃখিত'।

আজ সোমবার ২০ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে এই শাস্তি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা জানান, বিকালে পুলিশের একটি টিম নগরীর সিআরবি এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছিলো। এ সময় অন্তত ২০ জন তরুণকে পাওয়া গেছে যারা সিআরবি আসার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি।

পরে তারা পুলিশের কাছে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন। এরপর তাদের কাগজ-কলম এনে দেয়া হয়, যাতে তারা বিধি নিষেধ অমান্য করেছে তার জন্য দুঃখ প্রকাশ করে। 'প্রতিজনকে ৫০০ বার করে 'আমি দুঃখিত' লিখতে বলা হলেও কেউ ৪০০ বারের বেশি লিখতে পারেনি। পরে ক্ষমা চাওয়ায় তাদের বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

পুলিশে কর্মকর্তারা জানান, নগরীর সিআরবি এলাকা বিনোদন স্পট হিসাবে পরিচিত। আগে প্রতিদিন বিকালে এখানে হাজার হাজার তরুণ-তরুণীর ভিড় জমতো। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন জনসমাগমের উপর বিধি নিষেধ রয়েছে। তাই বিধিনিষেধ অমান্য করে কেউ যাতে এখানে ভিড় না করে সেজন্য এ অভিনব শাস্তি দেয়া হয়েছে তাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ