মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


করোনা সংকট: শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ তাসনিম

করোনায় বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটে ভুগছে মানুষ। কল-কারখানা সব বন্ধ৷ রুদ্ধ শ্রমিক জনতার রোজগারপথ । এমন দুর্দিনে তাদের পরিবার চালানো কঠিন৷ এর মাঝে বেতন বাকি। সবমিলিয়ে দুঃসহ অবস্থা!

আমাদের পোশাক কারখানার মালিকদের পুরনো স্বভাব এটা। শ্রমিকদের বেতন বাকি রাখা। বেতন না পেয়ে শ্রমিকদের ধর্মঘট এটাও বাংলাদেশের চিরচেনা একটা ব্যাপার। এ সময়কার নিউজে প্রায়ই শ্রমিকদের রাস্তায় বিক্ষোভের দৃশ্য মিডিয়াতে আসছে। এই তো গত রবিবারের খবর প্রণোদনা ঘোষণার পাশাপাশি সরকারের হুশিয়ারির পরও নির্ধারিত সময়ের মধ্যে ৩৭০টি কারখানার মালিক তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেননি বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ছুটির ও অচলাবস্থার পরিস্থিতিতে গত ১৩ এপ্রিল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান হুশিয়ারি দিয়ে কারাখানা মালিকদের উদ্দেশে বলেছিলেন, ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। ওই তারিখের মধ্যে বেতন দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এরপর ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দেন কারখানা মালিকরা। কিন্তু প্রণোদনা ঘোষণার পাশাপাশি সরকারের হুশিয়ারির পরও প্রতিশ্রুতি রক্ষা করেননি কারখানার মালিকরা।'

নরসিংদীর মাধবদীতে বেতনের দাবিতে বিক্ষোভ করেছে জজ ভূঁইয়া গ্রুপের জেএস লিংক পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (১৯ এপ্রিল) সকালে এ বিক্ষোভ করে কারখানার শ্রমিকরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে তারা। এতে মালবাহী গাড়ির দীর্ঘ যানজট তৈরি হয়।

জানা গেছে, ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত বেতন না দেয়ায় এই বিক্ষোভ করে শ্রমিকরা। বর্তমানে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

শ্রম আর শ্রমিক সমাজ ব্যবস্থা সচল রাখার দু'টি গুরত্বপূর্ণ উপাদান। যে উপাদানের সাথে জড়িয়ে আছে সমাজের গতিশীলতার মূল নিয়ামক উৎপাদন ব্যবস্থা। যা অর্থনীতির চালিকাশক্তি। শ্রম আর শ্রমিক না থাকলে অর্থনৈতিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। অচল হয়ে পড়বে আর্থ- সামাজিক ব্যবস্থা। আজকের করোনা সংকট এর টাটকা প্রমাণ।

শ্রম ও শ্রমিক এ দু'টো বিষয় ততক্ষণ ভালোরকম সচল থাকবে, যতক্ষণ তাদের ন্যায্য অধিকার বহাল থাকবে। যতক্ষণ তারা তাদের শ্রমের যথাযথ মূল্য পাবে। এর বিপরীত হলে শ্রম আর শ্রমিক ব্যবস্থা গৌণ হয়ে পড়বে।

ইসলামের দৃষ্টিতে শ্রম

ইসলাম সামগ্রিক জীবনব্যবস্থা হিসেবে তাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় অপূর্ব অবদান রেখেছে। ইসলাম শ্রমিকের শ