শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রমজান হোক শুদ্ধতার সূচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল হাবীব।।

রমজান। মহিমান্বিত একটি মাস।যে মাসে মুমিন-হৃদয় নতুন করে জাগতে শুরু করে। খোদাপ্রেমে বিভোর হয়ে পড়ে নবউদ্যমে। শতশত খুনে যার হাত রক্তে রাঙানো সেও আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশায় মসজিদে ছুটে আসে।জান্নাত লাভের আশায় তার চোখেও স্বপ্নমুখর হয়ে পড়ে।

জাহান্নামের ভয়াবহ দৃশ্যের কথা শুনলে উদ্বেগ- উৎকন্ঠায় তার বুকও কেঁপে কেঁপে উঠে। রমজানের পবিত্রতার ছোঁয়া পেয়ে অমন দুষ্ট- লোকটাও আল্লাহওয়ালা হয়ে যায়। চোখে মুখে ঈমানের ঝলমলে দ্যুতি বিচ্ছুরিত হয়। রমজানের আগমণে তারা হয়ে পড়েন মাওলাপ্রেমী।আশেকে-এলাহি।

সারা-পৃথিবীর কোলে মানব ও মানবতা যখন ধ্বংসমুখী।চিরচেনা এই পৃথিবী যখন প্রায় অচেনা।তখনই আকাশের অধিপতি একক নিয়ন্তার পক্ষ থেকে আমাদের দোরগোড়ায় আবার ফিরে এসেছে রমজান।তিনিই কত সুন্দর করে বলেছেন রোযা ও রমযানের কথা।লেখা আছে কুরআনের পাতায়
ياأيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلهم لعلكم تتقون

অথঃ হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে যেমনভাবে করা হয়েছিল তোমাদের পূববতীদের উপর। যাতে তোমরা খোদাভীরু হতে পারো।
সূরা বাকারা আয়াত নং ১৮৩)

অন্যত্র আল্লাহ তাআলা রমযান মাস সম্পর্কে বলেন-
شهر رمضان الذى أنزل فيه القرآن هدى للناس و بينت من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه

অথঃ রমজান মাস, যে মাসে অবতীর্ণ হয়েছে পবিএ কুরআন। মানুষের পথ প্রদর্শনের জন্য। স্পষ্ট দলিল হিসেবে।সুতরাং তোমাদের যে এ মাস পাবে, সে যেন রোযা পালন করে।
সূরা বাকারা আয়াত নং ১৮৫)

প্রিয় মুসলমান ভাইয়েরা! রমজান চলে এসেছে। পশ্চিমাকাশে একফালি চাঁদ অপেক্ষা করছে প্রভুর নিদেশের। রহমত- মাগফিরাত- নাজাত পরিবেষ্টিত রমজানকে আমরা সাদরে-সানন্দে গ্রহণ করি।সিয়াম-সাধনায়, প্রভুর আরধনায় নিজেদের নিয়োজিত রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দিন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ