শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে

বিএসএফের গুলিতে বিজিবি সদস্যসহ আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক মানসিক রোগীকে বাংলাদেশে পুশইন করার প্রতিবাদ করায় গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির এক সদস্যসহ তিন জন আহত হয়েছেন।

জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বিএসএফ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এক পাগলকে বাংলাদেশে পুশইন করে। এ ঘটনা জানার পর স্থানীয়রা সেখানে প্রতিবাদ জানান। এক পর্যায়ে সন্ধ্যায় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতর প্রবেশ করে রাবার বুলেট নিক্ষেপ করে।

এতে এক বিজিবি সদস্য ও আরো দুই জন আহত হন। তারা হলেন- বিজিবি সদস্য খোকন মিয়া (৩৫), বুড়িমারী ইউনিয়নের তাঁতীপাড়া এলাকার আবদুল আজিজ পেট্টু (৪৫) এবং আইনুল হক (৪০)।

আহতদের মধ্যে খোকন ও আইনুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও আব্দুল আজিজের ডান হাতে ঢোকা রাবার বুলেট অপসারণ করতে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা যায়।

আহত বিজিবি সদস্য বলেন, বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক পাগলকে বাংলাদেশে পুশইন করে। এর আগেও তারা এ ঘটনা ঘটিয়েছে। আমরা বিষটি জানার পর বাংলাদেশের ভেতর থেকেই এর প্রতিবাদ করি। কিন্তু বিএসএফ সদস্যরা কোনো উস্কানি ছাড়াই বাংলাদেশে প্রবেশ করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আমি ও আরও দুই জন আহত হয়।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান বাংলাদেশ বর্ডার গার্ডের এ সদস্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ