শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর

নরসিংদীতে পুলিশের করোনা সুরক্ষায় ‘জীবাণুনাশক টানেল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে এখন পর্যন্ত ২৩৪ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে নরসিংদীতে জীবাণুনাশক ট্যানেল বসানো হয়েছে।

শুক্রবার নরসিংদী জেলা পুলিশ লাইন্স এবং পুলিশ সুপারের কার্যালয়ের প্রবেশ পথে জীবাণুনাশক এই ট্যানেল বসানো হয়। এটি স্থাপন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।

তিনি বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে পুলিশ সদস্যরা সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করছেন। এ জন্য তাদের সুরক্ষিত রাখতে জীবাণুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে। এখন থেকে ট্যানেলের ভেতর দিয়ে পুলিশ সদস্যরা প্রবেশ ও বাহির হওয়ার পর জীবাণুমুক্ত থাকবেন।

পর্যায়ক্রমে নরসিংদীতে অবস্থিত সকল ডেডিকেটেড করোনা হাসপাতালসহ পুলিশের প্রতিটি ইউনিটে জীবাণুনাশক এই ট্যানেল স্থাপন করা হবে বলে জানান তিনি।

ওই ট্যানেলে কোনো ব্যক্তি প্রবেশ করলে সঙ্গে সঙ্গে লেজার সেন্সরের মাধ্যমে জীবাণুনাশক সক্রিয় হয়ে যাবে। এরপর এটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে করবে। এতে করে ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া মরে যাবে। এ ছাড়া জুতায় থাকা ভাইরাসও দূর হয়ে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ