বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের মার্কিন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে তেহরান।

অ্যান্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা নিয়মিত বিরতিতে একের পর এক জাতিসংঘের আইন ও ঘোষণা লঙ্ঘন করে যাচ্ছে; কিন্তু এ ব্যাপারে কেউ কোনো কথা বলছে না।

জারিফের চিঠিতে বলা হয়েছে, বিশেষ করে জাতিসংঘ ঘোষণার ২৫ নম্বর ধারা লঙ্ঘন করে আমেরিকা জাতিসংঘের গ্রহণযোগ্যতা ও সম্মান এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

এ নিয়ে গত দুই মাসে জাতিসংঘ মহাসচিবকে দু’বার চিঠি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত ১২ মার্চ তিনি গুতেরেসকে একটি চিঠি পাঠান যার অনুলিপি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের পাশাপাশি সবগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো হয়। ওই চিঠিতে তিনি করোনা মোকাবিলার স্বার্থে ইরানের ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে গতকাল শুক্রবার মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন। মার্কিন সরকার ২০১৮ সালের ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ