মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

একদিনে কুমিল্লায় আরও ৬৭ জন করোনায় আক্রান্ত, মোট মৃত্যু ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় নগরীর ৪৮ জনসহ করোনায় কুমিল্লা জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এখন এক হাজার ১৬৩ জনে দাঁড়িয়েছে।

আজ বুধবার (৩ জুন) বিকেল ৫টার দিকে কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা নগরীতে ৪৮ জন, চৌদ্দগ্রামে একজন, লাকসামে সাতজন, আদর্শ সদরে চারজন, বুড়িচংয়ের সিএমএইচে দুইজন, সদর দক্ষিণে একজন এবং লালমাইয়ে চারজন আক্রান্ত হয়েছেন।

এদিকে, বুধবার জেলার আদর্শ সদর ও লালমাই উপজেলায় একজন করে দুইজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাঁড়াল ১৫৯ জনে। একই দিনে কুমিল্লা নগরীর শাসনগাছা ও বজ্রপুরে একজন করে দুইজন মারা গেছেন। এছাড়া জেলার নাঙ্গলকোটে একজন মারা গেছেন। এই নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট ১০হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নয় হাজার ১৭০ জনের রিপোর্ট আসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ