মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

করোনায় আক্রান্তদের হেনস্থা করলে ব্যবস্থা: সিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীতে করোনায় আক্রান্ত কোনও ব্যক্তি সামাজিকভাবে কারও কাছ থেকে অবহেলা বা হেনস্থার শিকার হলে ব্যবস্থা নেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নগর পুলিশের কাছে তথ্য আসছে, করোনা সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন সংস্থা বা ব্যক্তির আইসোলেশন সেন্টার স্থাপন, লকডাউন ব্যবস্থা বাস্তবায়নসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রমে অনেকেই বাধা দিচ্ছেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের কাছে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিচ্ছেন না অথবা বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করছেন। যা বিধিসম্মত নয়।

তাই করোনা ভাইরাস প্রতিরোধমূলক কার্যক্রমে কেউ বাধা দিলে এবং করোনা ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তিকে হেনস্তা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এজন্য মেট্রোপলিটন পুলিশের হটলাইন ০১৪০০ ৪০০৪০০, ০১৮৮০ ৮০৮০৮০ নম্বরে ফোন করে ভুক্তভোগীদের অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

তাতে আরও বলা হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারির প্রতি কারও কোনও হাত নেই। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা ভাইরাসকে প্রতিরোধ এবং প্রতিরোধমূলক কার্যক্রমকে উৎসাহিত ও সহযোগিতা করতে হবে। তাই আসুন করোনা ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তিকে তুচ্ছ-তাচ্ছিল্য বা হেনস্থা না করে সবার স্বার্থে তাকে সুস্থ করে তোলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

‘আজ যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন, কাল তিনি সুস্থ হয়ে যেতে পারেন। আর আজ আপনি-আমি সুস্থ আছি, আগামীকাল আমরাও করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ