মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

করোনার উপসর্গ নিয়ে বালাগঞ্জের মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: করোনার উপসর্গ নিয়ে বালাগঞ্জর এক মাদরাসা শিক্ষক মারা গেছেন। শিক্ষকের নাম আমিনুল ইসলাম (৪৪)। শুক্রবার দুপুরে ২টায় তিনি মারা যান।

জানা যায়, তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও মোহাম্মদপুর দারুস সুন্নাহ মাদরাসার শিক্ষক ছিলেন।

মৃতের শ্যালক মিজানুর রহমান ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পূর্বে তিনি তার শ্বশুর বাড়ি ওসমানীনগর উপজেলার দয়াময়ীর ইউনিয়নের ইছামতি গ্রামে বেড়াতে আসেন।

এরপর ৩/৪ দিন পূর্বে শরীরে জ্বর সর্দি দেখা দেয়। শুক্রবার সকালে শ্বাস কষ্ট শুরু হলে দুপুরে তাকে সিলেটস্থ শহীদ শসামসুদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

শামসুদ্দিন হাসপাতাল থেকে ওসমানী হাসপাতাল নিয়ে যাওয়ার সময় দুপুর ২টায় তিনি মারা যান। এরপর শহীদ সামসুদ্দিন হাসপাতালে তার শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়। আজ রাত সাড়ে নয়টায় মোহাম্মদপুরর নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ