মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে কয়েকজন সংসদ সদস্যের সংক্রমণ ধরা পড়লেও কোনো মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর এটাই প্রথম।

শনিবার রাতে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বলেন, বান্দরবান থেকে যাদের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল, শনিবার রাতে তাদের মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মন্ত্রী বীর বাহাদুর তাদের একজন।

তিনি বলেন, কয়েক দিন আগে মন্ত্রী শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ডায়বেটিসও রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল তাকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ