মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

করোনা আক্রান্ত সাবেক মেয়র কামরানকে ঢাকায় আনা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট প্রতিনিধি: করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে এয়ার এম্বুলেন্সে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে।

বিকেলে সিলেট ‘শামসুদ্দিন আহমদ আহমদ হাসপাতাল থেকে এয়ার এম্বুলেন্সযোগে সিএমএইচে ভর্তি করা হবে বলে জানিয়েছেন তার পুত্র ডা. আরমান আহমদ শিপলু।

ইতোমধ্যে কামরানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কামরানের উন্নত চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চান তার স্ত্রী আসমা কামরান। আসমা কামরানও করোনা আক্রান্ত। নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। রোববার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলে এই সহযোগিতা কামনা করেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে।

সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সিলেটে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ