মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার নড়াইলের ইমাম মোহাম্মদ আলী মিয়া (৬০) করোনায় মারা গেছেন। তার বাড়ি নড়াইলের নড়াগাতির খাশিয়াল গ্রামে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, মোহাম্মদ আলী করোনা পজিটিভ হয়ে ২৫ মে রাতে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।

মৃতের ছেলে ইমাম হোসেন বলেন, তার বাবা হার্টের রোগী ছিলেন। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন আগে তার দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ওই ব্যক্তির পাঁচ দিন আগে করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল। তবে ফুসফুসে মারাত্মক সমস্যা থাকায় তাকে ছাড়া হয়নি। এ অবস্থায় তিনি শনিবার মারা গেছেন।

এ পর্যন্ত খুলনায় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেলেন। বর্তমানে এ হাসপাতালে ৪১ রোগী ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ