মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

পূর্ব ঘোষণা ছাড়াই 'হটস্পট' ৩ এলাকার লকডাউন প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই করোনার 'হটস্পট' তিন এলাকার লকডাউন প্রত্যাহার।

করোনার ‘হটস্পট’ নারায়ণগঞ্জের তিন এলাকার পরীক্ষামূলক লকডাউন কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ তুলে নেয়া হয়েছে। চিহ্নিত তিনটি এলাকাকে ১৫ থেকে ২১ দিন পর্যন্ত লকডাউনে রেখে পর্যবেক্ষণ করার কথা থাকলেও চতুর্থ দিনে প্রত্যাহার করায় এলাকবাসী বিস্মিত।

জেলা প্রশাসকের দাবি, তিন এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরীক্ষামূলকভাবে বিধি-নিষেধের আওতায় আনা হয়েছিল। তবে, শীঘ্রই নুতন করে রূপগঞ্জ উপজেলার একটি ইউনিয়নকে লকডাউনের আওতায় আনা হবে।

এর আগে, ৭ই জুন অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় শহরের আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার ভূঁইগড়ের রূপায়ন টাউনকে লকডাউনের আওতায় আনা হয়েছিল।

যদিও লকডাউন ঘোষণা করা হলেও ওই তিন এলাকায় তা বাস্তবে কার্যকর হতে দেখা যায়নি। এরপর, বুধবার দুপুর থেকে লকডাউন প্রত্যাহার করা হলে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ