শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাজাবাজারে সেনাবাহিনীর কঠোর নজরদারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণে রেডজোন হিসেবে পরীক্ষামূলক লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার।

আগামী ১৪ দিন এলাকাটি পুরোপুরি অবরুদ্ধ রাখতে এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে, এলাকার বাসিন্দাদের প্রয়োজন মেটাতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি।

প্রতিদিনই রাজধানীতে বাড়ছে করোনার সংক্রমণ। আর তা প্রতিরোধে পরীক্ষামূলকভাবে লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার।

আগামী অন্তত ১৪ দিন চলাচল অত্যন্ত সীমিত হবে তাই নির্ধারিত সময়ের আগেই এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় কাজ সেরে নেন। তবে কেউ কেউ নিয়ম ভেঙ্গে বাসা পরিবর্তন কিংবা এলাকা ছেড়েছেন।

লকডাউন থাকা অবস্থায় এলাকায় বিভিন্ন বিধিনিষেধ থাকবে। ফার্মেসি ছাড়া বন্ধ থাকবে সব দোকানপাট। নিত্যপ্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সামগ্রী অনলাইনে কিংবা সেচ্ছাসেবকদের মাধ্যমে কিনতে পারবেন বাসিন্দারা। সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

কাউন্সিলর ফরিদুর রহমান খান বলেন, করোনা থেকে বের হওয়ার জন্য আমরা লকডাউন করেছি। আমার এলাকার জনগণের প্রতি আবেদন, লকডাউনটা মানেন।

এলাকায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় টহল দেবে সেনাবাহিনীও। এডিসি রুবাইয়াত জামান বলেন, এখান থেকে কেউ বের হতেও পারবে না। আবার কেউ এসে প্রবেশও করতে পারবে না।

মেজর মুশফিকুল হক বলেন, দুটো টিম অলরেডি এখানে আছে। তারা সারা রাত থাকবে। এছাড়া ২৪ ঘন্টাই থাকবে। এদিকে এলাকাবাসীর জন্য নাজনীন স্কুল অ্যান্ড কলেজে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। নমুনা সংগ্রহের বুথ বসানোর পাশাপাশি আইসোলেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ