মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

করোনায় আক্রান্ত বান্দরবানের জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন বান্দরবান জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার ল্যাব থেকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহা. শামীম হোসেন বলেন, নমুনা পাঠানোর পর জেলা প্রশাসকের করোনা পজিটিভ এসেছে। এসময় জেলা প্রশাসকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

এছাড়া একই দিনে বান্দরবানের বেসরকারি ক্লিনিক হিলভিউ হাসপাতালের আরএমও ডা. কামরুলের রিপোর্টও পজিটিভ আসে। এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।

বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, বৃহস্পতিবার বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলামসহ সদরের দুজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার জেলা প্রশাসকের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজারে পাঠানো হয়। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। জেলা প্রশাসকের হালকা জ্বর ছিল। তবে বর্তমানে অনেকটা সুস্থ আছেন এবং বাংলোতে আইসোলেশনে আছেন তিনি।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় গত বুধবার বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ