মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

দিনাজপুরে গাছ থেকে পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লায় আম গাছ থেকে পড়ে পার্বতীপুর তালিমুন্নেছা মহিলা আলিম মাদরাসার সহকারী শিক্ষক কাজী শাহ জামাল (৪০) মারা গেছেন।

আজ রোববার সকাল ৮টায় তিনি মৃত্যুবরন করেন। তিনি উপজেলার রামপুর ইউনিয়নের সিঙ্গীমারী কাজীপাড়া গ্রামের কাজী আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, গতকাল শনিবার দুপুরে পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লার নিজ বাসার আম গাছে উঠে আম পাড়ানোর সময় পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকাল ৮টায় মৃত্যুবরন করেন।

পার্বতীপুর তালিমুন্নেছা (মহিলা) আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মুহা. আব্দুর রশিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। পরে বিকেল ৪টায় পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ