শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১হাজার ছড়ালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলছে। এ পর্যন্ত ময়মনসিংহে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯ জন। ফলে ইতোমধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের চড়পাড়া, মেডিকেল কলেজ, আকুয়া, কাছিঁঝুলি এবং ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকাগুলো সম্পূর্ণ রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর মেশিনে ময়মনসিংহ জেলার ৪৪০টি নমুনা পরীক্ষার মধ্যে সদর এবং জেলার অধিনে কয়েকটি থানায় ১১৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

এর মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন ও সদর এলাকাতেই আক্রান্ত ৫২ জন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৭ জন, মুক্তাগাছা উপজেলায় ১৪ জন, হালুয়াঘাট উপজেলায় ৯ জন, ভালুকা উপজেলায় ৯ জন, নান্দাইল উপজেলায় ৮ জন, গৌরিপুর উপজেলায় ৪ জন, ফুলবাড়িয়া উপজেলায় ৩ জন এবং গফরগাঁও উপজেলায় ২ জন।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় করেনায় আক্রান্ত ১০৫৯ জন, মোট সুস্থ হয়েছে ৩৪৪ জন, আইসোলেশনে আছে ৬৯৪ জন, জেলাতে এই পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ১১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ