মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

করোনায় রোগীদের পাশে নির্ভীক ডাক্তার আমজাদুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

চলছে করোনা কাল। ক্রান্তিলগ্ন পার করছে স্বাস্থ্য ব্যবস্থা। করোনা এই ক্লান্তিলগ্নে প্রতিনিয়তই যখন সংবাদের শিরোনাম হচ্ছে চিকিৎসা না পেয়ে হসপিটালের দ্বারে দ্বারে সাধারণ মানুষ, ঠিক সেই মুহুর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অন্যান্য এক নজির গড়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা আমজাদুল হক। প্রজন্ম মেডিকেল কর্নার' নামে তার সেবামূলক প্রতিষ্ঠানে প্রতিনিয়ত সেবা নিতে আসা রোগীদের সারি দীর্ঘ হচ্ছে।

দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন সেবা প্রত্যাশী মানুষেরা। কিছু কিছু চিকিৎসালয়গুলো যখন, সাধারণ মানুষকে সেবা দিতে অনাগ্রহ প্রকাশ করছে, অথবা নির্ধারিত ফি বাড়িয়ে রাখছেন, ঠিক সেই সময়ে দিন রাত ২৪ ঘণ্টা সাধারণ মানুষের পাশে ডাক্তার আমজাদুল হক।

একজন ডাক্তার হিসেবে সেবাই তার ধর্ম উল্লেখ করে তিনি জানিয়েছেন, একজন চিকিৎসক হিসেবে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সুসময়ে যেভাবে মানুষের পাশে ছিলাম, দুঃসময়েও সেরকম ভূমিকা পালন করতে চাচ্ছি। মানুষের সেবায় আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

চিকিৎসা নিতে আসা রোমানা বেগম জানিয়েছেন, আমরা এখানে নিয়মিত চিকিৎসা নিচ্ছি। ‌ ডাক্তার আমজাদকে আমরা সব সময় আমাদের পাশে পাচ্ছি। মাত্রাতিরিক্ত ফি-ও নেন না তিনি। সাধারণ মানুষের সেবা দিয়ে থাকেন নামমাত্র ফি -এর বিনিময়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ