মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সুন্দরবনের গভীর জঙ্গলে মিলল জলদস্যুদের অস্ত্রের কারখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মধ্যবর্তী একটি চরে জলদস্যুদের অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ডের সদস্যরা।

বুধবার (১৭ জুন) ৮টার দিকে ওই অভিযানে পাইপগান, গুলি, রামদাসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল সরঞ্জামাদি উদ্ধার করে আস্তানাটি ধংস করে দেয়। তবে কাউকে আটক করতে পারেনি তারা।

তিনি বলেন, বলেশ্বর নদের একটি চরে অস্ত্র তৈরি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করা হয়। এ সময় ওই চরে গিয়ে জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে একটি আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখানে পাঁচটি পাইপগান, দুই রাউন্ড গুলি, রামদা একটি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জলদস্যুদের কাছ থেকে অর্ডার নিয়ে এ আস্তানাটিতে একটি চক্র অস্ত্র তৈরি করে আসছিল বলেও জানান কোস্টগার্ডের দক্ষিণ স্টেশনের কমান্ডার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ