বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ফরিদপুরে পুলিশকে মারধর করায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের মধুখালীতে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধর করায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে মধুখালী পেয়াজ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতার হওয়া ওই আ.লীগ নেতার নাম মীর্জা ইমরুল কায়েশ। তিনি মধুখালী পৌর আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি মধুখালী পেয়াজ বাজারের একজন আড়ৎদার।

মারধরের শিকার পুলিশ সদস্য নাজমুল হোসাইন (২৮) কনস্টেবল হিসেবে মাদারীপুর হাইওয়ে পুলিশের হয়ে ফরিদপুরে কর্মরত রয়েছেন। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাহ্মনকান্দা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার সকালে মধুখালী বাজারে পেঁয়াজ বিক্রি করতে যান পুলিশ সদস্য নাজমুল। তিনি আড়তদার ও আওয়ামী লীগ ইমরুলের আড়তে পেঁয়াজ বিক্রি করেন। পেঁয়াজ কিনে টাকা দেয়ার ব্যাপারে সময় ক্ষেপণ করেন ইমরুল। পুলিশ সদস্য নাজমুল টাকা পেতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করলে ইমরুলের মদদে তার কয়েকজন শ্রমিক পুলিশ সদস্য নাজমুলকে মারধর করে। পরে মধুখালী থানার পুলিশ এসে নাজমুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় ইমরুলকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ সদস্য নাজমুলের মামা মোস্তাক আহমেদ বাদী হয়ে ইমরুলসহ কয়েকজনকে আসামি করে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ইমরুলকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বর্তমানে মধুখালী থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ