বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ময়মনসিংহে একদিনে করোনায় মৃত্যু ৫, আক্রান্ত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে গত ১৭ জুন থেকে ১৮ জুন পর্যন্ত কারিগরি ত্রুটির জন্য কোন নমুনা পরীক্ষা করা হয়নি। ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে নতুন পদ্ধতিতে নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

ময়মনসিংহ সিভিল সার্জন সূত্র জানায়, গতকাল (শুক্রবার) ময়মনসিংহ জেলার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৪ জনের করোনা পজেটিভ। এই সময়ে মৃত্যু ৫জনের। গত দুইদিন নমুনা পরীক্ষা বন্ধ থাকায় বিভাগের অন্যান্য জেলাগুলো থেকে নমুনা এসে ল্যাবে পৌঁছায়নি।

গতকাল ৪ জন করোনা আক্রান্তই ময়মনসিংহ সদর এলাকার। মৃত ৫ জনের মধ্যে ৪ জন ময়মনসিংহের আর একজন নেত্রকোনা জেলার।

ময়মনসিংহ এই পর্যন্ত আক্রান্ত ১২০৮জন, মৃত্যুর সংখ্যা ১৬, মোট সুস্থ ৩৭৮, হোম আইসোলেশনে আছে ৭৫৬জন, হাসপাতাল আইসোলেশনে আছে ৪৮জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ