বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

শজিমেকে চালু হলো ৫০ শয্যার করোনা ওয়ার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। তাই রোগীর সেবার কথা মাথায় রেখে এবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপতালে চালু করা হয়েছে ৫০ শয্যার ‘করোনা ওয়ার্ড’।

নতুন এই ওয়ার্ডে সাধারণ শয্যা ৪৫টি ও বাকি পাঁচটিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। গতকাল সোমবার সকালে নতুন এ ওয়ার্ড চালুর পর গত ২৪ ঘণ্টায় মোট ১৩ জন করোনা রোগী ভর্তি হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছে শজিমেক কর্তৃপক্ষ। হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, তাদের ৫০ শয্যার করোনা ওয়ার্ডে রোগীদের চিকিৎসার জন্য ১০ জন চিকিৎসক, ১৬ জন নার্স এবং আরও ১৬ জন স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এক সপ্তাহ পর পর নতুন চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা পালাক্রমে করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। শজিমেক হাসপাতালের সেন্ট্রাল লাইন অক্সিজেন ওয়ার্ডে গুরুতর কোভিড রোগীদের ভর্তি করা হবে। হাসপাতালে ১৫০টি সেন্ট্রাল লাইন অক্সিজেন পয়েন্ট আছে।

মোহাম্মদ আলী হাসপতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় বলেন, জেলার একমাত্র সরকারি হাসপাতাল হওয়ার কারণে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে এখন শজিমেক হাসপাতালে করোনা ওয়ার্ড চালু হওয়ায় মোহাম্মদ আলী হাসপাতালের চাপ কিছুটা হলেও কমবে। যেসব রোগীর অবস্থা সংকটাপন্ন তাদেরই আমরা মেডিকেলের করোনা ওয়ার্ডে পাঠাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ