আওয়ার ইসলাম: সংক্রামক রোগ বলতে কিছু আছে কি না? এ বিষয়ে দুই ধরণের বর্ণনা হাদীস পাওয়া যায়। যথা-
১- সংক্রামক বলতে কোন রোগ নেই! ২- রোগ সংক্রামক হতে পারে। সংক্রামক রোগ না থাকার প্রমাণ হল,
১ عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ،
হযরত ইবনে উমর রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সংক্রামক রোগ এবং কুলক্ষণ বলতে কিছু নেই। [সহীহ বুখারী, হাদীস নং-৫৭৫৩]
২ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ» فَقَالَ أَعْرَابِيٌّ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا بَالُ إِبِلِي، تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ، فَيَأْتِي البَعِيرُ الأَجْرَبُ فَيَدْخُلُ بَيْنَهَا فَيُجْرِبُهَا؟ فَقَالَ: «فَمَنْ أَعْدَى الأَوَّلَ؟»
হযরত আবূ হুরাইরাহ রাঃ হতে বর্ণিত। তিনি বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রোগের কোন সংক্রমণ নেই, সফরের কোন অশুভ আলামত নেই, পেঁচার মধ্যেও কোন অশুভ আলামত নেই। তখন এক বেদুঈন বললঃ হে আল্লাহর রাসূল! তাহলে আমার উটের এ অবস্থা কেন হয়? সেগুলো যখন চারণ ভূমিতে থাকে তখন সেগুলো যেন মুক্ত হরিণের পাল। এমন অবস্থায় চর্মরোগাগ্রস্ত উট এসে সেগুলোর পালে ঢুকে পড়ে এবং এগুলোকেও চর্ম রোগে আক্রান্ত করে ফেলে। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে প্রথমটিকে চর্ম রোগাক্রান্ত কে করেছে? [সহীহ বুখারী, হাদীস নং-৫৭১৭]
৩ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَخَذَ بِيَدِ رَجُلٍ مَجْذُومٍ فَأَدْخَلَهَا مَعَهُ فِي الْقَصْعَةِ، ثُمَّ قَالَ: «كُلْ، ثِقَةً بِاللَّهِ وَتَوَكُّلًا عَلَى اللَّهِ»
জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগগ্রস্ত এক ব্যক্তির হাত ধরে তা নিজের আহারের পাত্রের মধ্যে রেখে বলেনঃ আল্লাহর উপর আস্থা রেখে এবং আল্লাহর উপর ভরসা করে খাও। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৫৪২, সুনানে আবূ দাউদ, হাদীস নং-৩৯২৫, সুনানে তিরমিজী, হাদীস নং-১৮১৭]
উপরোক্ত হাদীসগুলো প্রমাণ করে, সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে রোগাক্রান্ত করেন। ‘রোগাক্রান্তের সংস্পর্শে আসলে অন্য কারো হবে’ এর কোন বাস্তবতা নেই।
তবে কিছু বর্ণনা দ্বারা জানা যায় যে, রোগ সংক্রামক হতে পারে। যেমন- ১। হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ-
وَفِرَّ مِنَ المَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ» কুষ্ঠ রোগী থেকে দূরে থাক,যেভাবে তুমি বাঘ থেকে দূরে থাক [সহীহ বুখারী, হাদীস নং-৫৭০৭]
২। عَنِ ابْنِ عَب