মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

কোরবানি কার উপরে ওয়াজিব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি হুসাইন
আলেম ও গবেষক

১০ যিলহজ ফজর থেকে ১২ যিলহজ সুর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে যদি কোন সুস্থ-মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক, মুসলিম নর-নারী ঋনমুক্ত থাকা অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমান সম্পদের মালিক হয় তবে তার কোরবানি করা ওয়াজিব। -রদ্দুল মুহতার ৬/৩১২

মাসয়ালা: নাবালেগ ও পাগল নেসাবের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। তবে তাদের অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে থেকে কোরবানি করলে তা সহীহ হবে। -বাদায়েউস সানায়ে ৪/১৯৬

মাসয়ালা: মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। মুসাফির দ্বারা উদ্দেশ্য হল যে ব্যক্তি কমপক্ষে ৪৮ মাইল সফরের নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে। -আদ্দুররুল মুখতার ৬/৩১৫

মাসয়ালা: কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কোরবানির তিন দিনই মুকীম থাকা জরুরী নয়। বরং কেউ যদি এই ৩ দিনের শুরুতে মুসাফির থাকে এবং শেষের দিকে মুকীম হয়ে যায় তবে নেসাবের মালিক হলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। তবে কেউ যদি এই ৩দিনের শুরুতে মুকীম থাকে এবং শেষের দিকে মুসাফির হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। বাদায়েউস সানায়ে -৪/১৯৫

মাসয়ালা: কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়। মাতা পিতা সন্তানাদি ও স্ত্রীর পক্ষ থেকে করলে তা নফল হবে । রদ্দুল মুহতার -৬/৩১৬

মাসয়ালা: গরীব ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়। তবে সে কোরবানির নিয়তে কোন পশু ক্রয় করলে সেই পশু কুরবানী করা তার উপর ওয়াজিব হয়ে যায়। -বাদায়েউস সানায়ে ৪/১৯২

মাসয়ালা: যে সকল হাজী মক্কা,মিনা ও মুযদালেফা মিলে কুরবানীর সময় ১৫ দিন থাকবে তারা মুকীম। নেসাবের মালিক হলে হজ্বের কুরবানী ব্যতীত তাদের উপর ঈদুল আযহার কোরবানিও ওয়াজিব। আর যারা মুসাফির থাকবেন তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। (ফাতাওয়া হিন্দীয়া ৫/২৯৩)

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ