শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

যারা কুরবানি করবেন, তাদের জন্য বিশেষ আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যারা কুরবানী করবে তাদের যিলহজ্বের ১ তারিখ তথা যিলক্বদের শেষ দিনের সূর্যাস্ত থেকে ১০যিলহজ্বের কুরবানীর পূর্ব পযন্ত চুল, নখ, মোচ ও অন্যান্য পশম না কাটা। উম্মে সালামা (রা.) থেকে বর্নিত- أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا رَأَيْتُمْ هِلَالَ ذِي الْحِجَّةِ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ

“নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যিলহজ্বের দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কুরবানী করবে সে যেন তার চুল নখ না কাটে।” (সহীহ মুসলিম,হাদীস ১৯৭৭;জামে তিরমিযী, হাদীস ১৫২৩)

অনুরুপভাবে যারা কুরবানী করতে সক্ষম নয় তারাও এগুলো কাটা থেকে বিরত থাকবে। এর দ্বারা তারাও পরিপূর্ন কুরবানীর সওয়াব পাবে ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্নিত- أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى عِيدًا جَعَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ الْأُمَّةِ، فَقَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا مَنِيحَةً أُنْثَى أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ، وَتُقَلِّمُ أَظْفَارَكَ، وَتَقُصُّ شَارِبَكَ، وَتَحْلِقُ عَانَتَكَ، فَذَلِكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ.

“আব্দুল্লাহ বিন আমর (রা.) থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,আমাকে কুরবানীর দিবসে ঈদ (পালনের) আদেশ করা হয়েছে। যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন।

এক সাহাবী আরজ করলেন,ইয়া রাসূলাল্লাহ! যদি আমার কাছে শুধু একটি মানীহা থাকে (অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উটনী) আমি কি তা কুরবানী করতে পারি?

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,না,তবে তুমি চুল,নখ ও মোঁচ কাটবে এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানী বলে গণ্য হবে।” (সুনানে আবু দাউদ,হাদীস ২৭৮৯; সুনানে নাসায়ী,হাদীস ৪৩৬৫)

মোটকথা, কুরবানীদাতা এবং কুরবানী করতে অক্ষম উভয়েই এই দশকে চুল, নখ ইত্যাতি কাটবে না। কুরবানীদাতার জন্য তা সুন্নত এবং কুরবানী করতে অক্ষম ব্যক্তি এর দ্বারা একটি পরিপূর্ণ কুরবানীর ছাওয়াব পাবে। তবে কুরবানীদাতার জন্য এটা একটা তাকীদপূর্ন সুন্নাত।

উল্লেখ্য, এই আমল করতে হলে যিলকদের শেষ দিকে চুল, নখ ইত্যদি কেটে নিবে অন্যথায় তা অনেক বড় হয়ে যাবে যা খিলাফে সুন্নাত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ