শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মক্কায় অবস্থানকালীন হজযাত্রীদের জন্য যা যা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কায় হজযাত্রীদের অবস্থানের জন্য সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় একটি বিশেষায়িত হোটেল বরাদ্দ দিয়েছে। জিলহজের ৪ তারিখ মিনায় গমনের আগপর্যন্ত হজযাত্রীরা এই হোটেলে থাকবেন। এখানে প্রত্যেক হাজীর জন্য থাকবে আলাদা কামরা। কামরায় তাদের জন্য থাকবে জীবানুমুক্ত জমজম পানির ক্যান, ফল ও মিষ্টান্নের ঝুড়ি, খাবার গ্রহণের থালা-বাসন, পরিবহনের জন্য ব্যাগ ও ছাতা।

এছাড়া সাজানো কামরায় থাকবে সুন্দর মখমল বিছানা, জীবানুনাশক পদার্থ, ফেইস মাস্ক এবং হজ নির্দেশিকামূলক বই। আর এ মৌসুমে জামরায় শয়তানকে নিক্ষেপের জন্য কঙ্কর; কামরায় থাকতেই দিয়ে দেয়া হবে।

মক্কায় পরিভ্রমণের জন্য প্রত্যেক হজযাত্রীকে প্রাথমিক সরঞ্জাম বহনেরও আলাদা ব্যাগ দেয়া হবে। এতে ঝটিকা সফরে ব্যবহৃত একান্ত প্রয়োজনীয় সরঞ্জাম নেয়া যাবে।

সূত্র: আল আরাবিয়া

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ