মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করলো বেবিচক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল রোববার বেবিচক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

এর আগে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করবে বলে জানায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সংস্থাটি।

জানা গেছে, করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকে থাকার বিষয়টি বিবেচনা করে প্রতি সপ্তাহে দু’টিরও বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। কিন্তু বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২১ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের তিন গন্তব্যে ফ্লাইট পরিচালনার শিডিউল ঘোষণা করেছিল।

কিন্তু এ সিদ্ধান্তের একদিন পরই বিমান জানালো, সৌদি কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী, বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তী যথাসময়ে ফ্লাইট সংক্রান্ত তথ্য জানিয়ে দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ