রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

নতুন সরকার গঠনে সংকটের মুখোমুখি লেবানন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরাসি উদ্যোগের তাৎক্ষণিক সাফল্য নিশ্চিত করা এবং এই রাষ্ট্রের আরো পতন রোধে একটি টেকনোক্র্যাটিক সরকার গঠনের সুবিধার জন্য সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আদিব।

গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান অভূতপূর্ব এই সংকটের মাঝে লেবানন সময় নষ্ট করতে পারে না, যা দেশকে আর্থিক, সামাজিক এবং স্বাস্থ্য পর্যায়ে প্রভাবিত করেছে।

দেশজুড়ে চলা জনগণের দুর্ভোগের মাঝেই তরুণরা সমুদ্র যাত্রার মতো মারাত্মক ঝুঁকি নিচ্ছে। এগুলো রোধে শক্তিশালী এজেন্ডাসহ একটি প্রভাবশালী সরকার গঠনের সুবিধার্থে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন লেবাননের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এর আগেও সংশ্লিষ্ট দলগুলো এই রাষ্ট্রের আরো পতন রোধে একটি টেকনোক্র্যাটিক সরকার প্রতিষ্ঠায় তাদের প্রতিশ্রুতি দিয়েছিল। এটি ক্রমবর্ধমান সংকট থেকে জাতিকে বাঁচানোর এবং নাগরিকদের তাদের দেশ ও প্রতিষ্ঠানের প্রতি আস্থা ফিরিয়ে আনার প্রয়াস।

প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিশেল আউনের সহযোগিতায় এই লক্ষ্য অর্জনে কোনো প্রকার প্রচেষ্টা ছাড়বেন না জানিয়ে মোস্তফা আদিব বলেন, লেবাননকে বাঁচাতে এবং সামগ্রিক পরিস্থিতির দ্রুত অবনতি রোধ করতে সবাইকে ফরাসি উদ্যোগের সাফল্য নিশ্চিতের জন্য কাজ করা উচিত।

যেকোনো বিলম্ব সংকটকে আরো বাড়িয়ে তুলবে এবং গভীর করবে উল্লেখ করে তিনি বলেন, এমনটা হলে জনগণ আরো বেশি দরিদ্র হবে এবং রাষ্ট্রের প্রচেষ্টাকে নষ্ট করবে। আমি মনে করি না যে, এমন লোকেরা যারা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং এখনো তা ভোগ করছে, তাদের আরো বেদনা দেয়ার নৈতিক দায়িত্ব অনুমান করার ভার কেউ বহন করতে পারবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ