মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়ার করোনা পজিটিভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই করোনা পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, আজ রাতে আমাদের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। সুস্থতার লক্ষ্যে আমরা দু’জনই কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করছি।

এর আগে ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসের করোনা ভাইরাস ধরা পড়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট কোভিড-১৯ টেস্ট করান। সেখানেই তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসকে চীনা রোগ বলে উড়িয়ে দেন। এরপর ক্রমাগত আঘাত আসতে থাকে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত হতে থাকে লাখ লাখ মানুষ। মৃত্যু হয় হাজারে হাজারে। নড়েচড়ে বসেন ট্রাম্প। সেই সাথে হুমকি-ধমকিও চালু রাখেন।

ভাইরাস ক্রমাগত বৃদ্ধি পেলেও দেশের বিশেষজ্ঞ মহলের মতামতকে বিভিন্ন সময় অগ্রাহ্য করেছেন। নিয়মিত মাস্ক ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। পরবর্তীতে অবশ্য তাকে মাস্ক পরতে দেখা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ