মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নোয়াখালী অভিমুখে লংমার্চের ঘোষণা শাহবাগের মহাসমাবেশ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে লংমার্চের ঘোষণা দেয়া হয়েছে শাহবাগের মহাসমাবেশ থেকে।

‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে আগামী ১৬ ও ১৭ অক্টোবর নোয়াখালী অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়া হয়। এছাড়া ধর্ষণ ও নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চেয়ে নয় দফা দাবি ঘোষণা করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

মহাসমাবেশে বক্তারা বলেন, ‘সারাদেশে ধর্ষণের মহামারি চলছে। ধর্ষণের ৯০ ভাগ ঘটনার সঙ্গে সরকারদলীয় সমর্থকরা জড়িত। এখন আমাদের এই আওয়ামী দুঃশাসনের পাশাপাশি বিজ্ঞাপনে নারীদের পণ্য করার বিরুদ্ধেও লড়াই করতে হবে। শুধুমাত্র আইন করে ধর্ষণ বন্ধ করা যাবে না। এজন্য সংস্কৃতির পরিবর্তনও করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘আগামী ১৬ ও ১৭ অক্টোবর আমাদের লংমার্চ ও প্রতিদিনের লাগাতার অবস্থান কর্মসূচি সফল করতে ছাত্রজনতার এগিয়ে আসতে হবে। ছাত্রজনতার ঐক্যবদ্ধ লড়াই ছাড়া দাবি আদায় সম্ভব নয়।’

সমাবেশ থেকে প্রতিদিন বিকেল থেকে লাগাতার অবস্থান, ১২ অক্টোবর সাংস্কৃতিক সমাবেশ, ১৪ অক্টোবর নারী সমাবেশ, ১৫ অক্টোবর সাইকেল র‍্যালির ঘোষণা করা হয়।

মহাসমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, যুব ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং এসব ঘটনার সঙ্গে জড়িত সকলের শাস্তির দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ