মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মসজিদ আল হারামের শিক্ষক শায়খ মুহাম্মাদ বিন আলী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ আল হারামের শিক্ষক শায়খ মুহাম্মাদ বিন আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) তিনি ইন্তেকাল করেন।

তিনি ছিলেন মসজিদে হারামের মুদাররিস। ইথিওপিয়ার বাসিন্ধা ছিলেন তিনি। এছাড়া মুহাদ্দিস, ফক্বীহ, নাহুবিদ, উসূলবিদসহ বহুমুখী জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। তাঁর নানামুখী প্রতিভার স্বাক্ষর বহন করছে অসংখ্য খণ্ডে রচিত বিভিন্ন শাস্ত্রের ওপর বহু গ্রন্থ। তিনি ছিলেন সাতশো-আটশো বছর পূর্বের আলেমদের জীবন্ত প্রতিচ্ছবি। যারা দুনিয়া বিমুখতার সাথে সাথে গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন।

যখন ছবি তোলা এবং ভিডিও রেকর্ডিং করা দাওয়ার একটা মাধ্যমে পরিণত হয়েছে, তখনও শায়খ এগুলো পরিহার করে নীরবে নিভৃতে জ্ঞান সাধনায় রত ছিলেন। তিনি দুনিয়াতে প্রসিদ্ধির পেছনে ছুটেননি।

তাঁর রচিত গ্রন্থাবলী- নাসাঈ শরীফের ব্যাখ্যা গ্রন্থ ৪২ খন্ডে। প্রতিটি খন্ডে প্রায় ৫০০-৬৫০ পৃষ্ঠা রয়েছে। প্রকাশিত হয়েছে ‘যাখিরাতুল উক্ববা’ নামে। (ذخيرة العقبى في شرح المجتبى)

* মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ৫০ খন্ডে। যা প্রকাশিত হয়েছে ‘আল-বাহরুল মুহীত আছ-ছাজ্জাজ’ নামে। (البحر المحيط الثجاج شرح صحيح مسلم ابن الحجاج)
* ইবনু মাজাহ এর ব্যাখ্যা গ্রন্থ। যার রচনা চলমান ছিলো ‘মাশরিকুল আনওয়ার আল-ওয়াহহাজাহ’ শিরোনামে। জানিনা শাইখ এটা শেষ করতে পেরেছেন কী না? (مشارق الأنوار الوهاجة ومطالع الأسرار البهاجة في شرح سنن ابن ماجه)

সূত্র: আশশাবাকাতুল আরাবিয়াহ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ