মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'ধর্ষণ বন্ধে জনগণের সহায়তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রাম ওমরগণি এম.ই.এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, জিরি মাদরাসার মুহাদ্দিস ও মাসিক আত-তাওহীদের সম্পাদক শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ধর্ষণ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এটাকে নির্মূল করতে হলে সমাজের সর্বস্তরের বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নারীদের নিরাপত্তা দিতে না পারলে সমাজ কাঠামো ভেঙ্গে পড়বে।

শনিবার (১০ অক্টোবর) আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরির সাবেক পরিচালক আল্লামা শাহ তৈয়ব রহ.-এর স্মরণে মাদরাসা ময়দানে আয়োজিত ইসলাহী সম্মেলনে প্রদত্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

চলমান দেশব্যাপী ধর্ষণের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, কঠোর আইন প্রণয়ন, আইনের প্রয়োগ নিশ্চিতকরণ, তদন্ত ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা বন্ধ করা গেলে ধর্ষণ প্রবণতা সহনীয় পর্যায়ে নেমে আসবে। রাজনৈতিক সংশ্লিষ্টতার ধর্ষণ করে পার পেয়ে যাবার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা ভাঙতে হবে।

জামিয়া জিরির পরিচালক মাওলানা হাফেজ খোবাইবের সভাপতিত্বে ও মাওলানা হাফিজ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইসলাহী সম্মেলনে অন্যান্যদের মাঝে আলোচনা করেন- যাত্রাবাড়ী মাদরাসার পরিচালক আল্লামা মুফতি মাহমুদুল হাসান, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীরর শিক্ষা সচিব ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া, মাওলানা হাবিবুর রহমান মিছবাহ, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, মাওলানা মুফতি শহীদুল্লাহ ও মাওলানা শোয়াইব প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ