শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

মাওলানা আদিল খানের ওপর হামলা, মামলার অগ্রগতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা ডক্টর আলিদ খানের উপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত আরও একটি সিসিটিভির ভিডিও ফুটেজ ও হামলাকারীর ছবি পেয়েছে পুলিশ।

পুলিশের বরাতে দেশটির একটি বেসরকারি টিভি জানিয়েছে, করাচির শাহ ফয়সাল কলোনীতে শহিদ হওয়া মাওলানা ড. আদিল খানের উপর হামলার দ্বিতীয় সিসিটিভ ফুটেজ পুলিশ পেয়েছে।

সিসি ফুটেজে হামলার আগে মাওলানা আদিল খানের গাড়ি আসতে দেখা গেছে। ফুটেজে আরও দেখা গেছে, এক ব্যক্তি মোটরসাইকেলে করে মাওলানা আদিলের গাড়ির অনুসরণ করছে। ওই ব্যক্তি প্যান্ট-শার্ট এবং কালো রংয়ের হেলমেট পড়া ছিল। ওই ব্যক্তি হামলাকারীদেরসাথে পালিয়ে যায়।

পুলিশের সূত্র জানিয়েছে, কোরেঙ্গী দারুল উলূম থেকে মাওলানা আদিল খানকে পিছু করছিল সন্ত্রাসীরা। সেখানে তিনি মাগরিবের নামাজ পড়ে ৭টা ২০ মিনিটে বের হন। এবং ৭টা ৪০ মিনিটে তার উপর হামলা চালানো হয়। সূত্র: ডেইলি পাকিস্তান

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ