মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

‘আল্লাহ ও মুহাম্মদ’ যুক্ত নামলিপি নিয়ে ওয়াশরুমে যাওয়ার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ‘আল্লাহ ও মুহাম্মদ’ যুক্ত নামলিপি নিয়ে ওয়াশরুমে যাওয়ার হুকুম কী? আমাদের অনেকের নামের শুরুতে মুহাম্মদ থাকে। আবার কারো নামের শেষে থাকে আল্লাহ নাম। যেমন আতাউল্লাহ কিংবা মুহাম্মদুল্লাহ। কিন্তু নামের এ অংশ নিয়ে কি ওয়াশরুমে যাওয়া যাবে? এটি একটি গুরুত্তপূর্ণ মাসআলা। আমাদের অনেকেরই জানা নেই এর জবাব।

এমনি গুরুত্ত্বপূর্ণ একটি মাসআলা সম্প্রতি ভারতের এক লোক জানতে চেয়েছেন দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে। দারুল উলুম দেওবন্দ ফতোয়াটির জবাব প্রদান করেছে তাদের ওয়েবসাইটে।

প্রশ্নকারী তার প্রশ্নে উল্লেখ করেছেন, ‘আমি একটি জাপানি সংস্থায় কাজ করি। যেখানে প্রতিটি কর্মী তার ইউনিফর্মে তার নামের ট্যাগ রাখে। সেখানে অনেকের নামে মুহাম্মদ আলী, আবদুল্লাহও রয়েছে। আমি কি এই জাতীয় নামসহ ওয়াশরুমে যেতে পারি?”

জবাবে দেওবন্দের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘যে ব্যক্তির নামে আল্লাহ তায়ালার অংশ বা মুহাম্মদ ইত্যাদি রয়েছে। তার নামট্যাগ (নামলিপি) সহ ওয়াশরুমে যাওয়া উচিত নয়। এই নামগুলো শরিয়তে সম্মানিত। কেননা মহানবি হজরত মুহাম্মদ সা. এর আংটিতে লেখা ছিলো ‘মুহাম্মদুর রাসুলুল্লাহ’। এ নামে এটি খোদাই করা হয়েছিল।

তাই আপনি যখনই টয়লেটে যান, আপনি আপনার নামলিপি বা নামের ট্যাগসহ লেখা সিলটি খুলে রাখুন। অতএব ফতোয়া হলো এই জাতীয় নামলিপি যাদের রয়েছে সেগুলো ওয়াশরুমে যাওয়ার আগে নিজের নাম ট্যাগটি খুলে ফেলতে হবে বা কোনও কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। যাতে এটা দেখা না যায়। আর আল্লাহ বা মুহাম্মদ ইত্যাদির নামের প্রতি অসম্মান ও প্রদর্শনও না করা হয়।

দলীল: হজরত আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (হাম্মামখানা) ওয়াশরুমে যান তখন নিজের আংটি খুলে নেন। (আবু দাউদ ও তিরমিজি, হাশিয়াতুত তাহাবী আলী আল মারাকী, কিতাবুত তাহারাত, পৃষ্ঠা ৫৪, দারুল কুতুব ইলমিয়াহ, বৈরুত)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ