মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মক্কা-মদিনার হোটেলে অবস্থানকারী ওমরাহযাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: করোনার মহামারির কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর গত চার অক্টোবর ফের পবিত্র ওমরাহ চালু হয়েছে। সর্বোচ্চ স্বাস্থ্য সচেতনতার সঙ্গে ওমরাহ পরিচালনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। এরই প্রেক্ষিতে মক্কা-মদিনার হোটেলে অবস্থানকারী ওমরাহযাত্রীদের জন্য নতুর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

গত মঙ্গলবার মন্ত্রণালয় মক্কা-মদিনার আবাসিক হোটেলগুলোকে নির্দেশ দিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে পবিত্র দুই শহরের হোটেলগুলোর প্রতিটি কামরায় সর্বোচ্চ দুইজন ওমরাহযাত্রী অবস্থান করতে পারবেন বলে নির্দেশনা জারি করা হয়েছে। একইসঙ্গে হোটেল সমূহ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবরকমের সুরক্ষাব্যবস্থাও মেনে চলতে বাধ্য থাকবে। সুরক্ষাব্যবস্থার আওতায় একটি কাফেলার যাত্রীরা একই মেঝের বিভিন্ন কক্ষে অবস্থান করবেন, তাদের জন্য ভিন্ন মেঝেতে আসা-যাওয়া সম্পূর্ণ নিষেধ।

প্রতিটি হোটেলে আইসোলেশন কক্ষ থাকা আবশ্যক, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের সুবিধার্থে টেলিফোন রাখতে হবে। হোটেলগুলো ধারণক্ষমতার অর্ধেক পরিমাণ আবাসন সেবাদানের সুযোগ পাবে। হারামের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ আগে যাত্রীরা হোটেল ত্যাগ করতে পারবেন।

দূর্ভাগ্যবশত কোন ওমরাহ পালনকারী যদি করোনা আক্রান্ত হন, তাহলে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত আইসোলেশনে থাকবেন এবং কোথাও বের হবেন না। হোটেলগুলোতে ‘বুফে’ নিষিদ্ধ। কাফেলাবদ্ধ হয়ে কোন হোটেলে খাবার গ্রহণ করা যাবে না। সূত্র: ওকাজ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ