মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'কৃষি উৎপাদন বাড়াতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগাচ্ছে সরকার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষি উৎপাদন বাড়াতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগাচ্ছে সরকার এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ৪৬টি দেশের ২৫৫ জন বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক সেমিনার।

এসময় প্রধানমন্ত্রী, সরকার জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি প্রণয়ন এবং এবং জিডিপির ৪ শতাংশ প্রণোদনা দেয়ার কারণে কৃষকরাই বেশি লাভবান হয়েছেন। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষের ঘরে খাদ্য পৌঁছে দেয়া ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। এসময় নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য বিশ্ব খাদ্য সংস্থাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ