মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কালই বন্ধ হচ্ছে না ইন্টারনেট সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের আশ্বাসে অবশেষে সারাদেশে ইন্টারনেট ও ডিস সংযোগ বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি ও ডিস নেটওয়ার্ক সেবাদাতাদের সংগঠন কোয়াব। শনিবার সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠন দুটি।

সড়কে ঝুলন্ত ক্যাবল ও ডিস সংযোগের তার কাটার প্রতিবাদে ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট সেবা ও ক্যাবল নেটওয়ার্ক সংযোগ বন্ধের ঘোষণা দিয়েছিল আইএসপিএবি ও কোয়াব। সেই সিদ্ধান্তের বিষয়ে আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে ইএসপিএবি ও কোয়াব।

সংবাদ সম্মেলনে সংযুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংগঠন দুটির নেতাদের কাছে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনার আরও কয়েকটা দিন আমাদের সময় দেন, যাতে আমরা এই সমস্যাটার অত্যন্ত সম্মানজনক সমাধান করতে পারি।’ মন্ত্রী বলেন, ‘করোনাকালে আইএসপিগুলো নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবা দিয়েছে। কোয়াব ঘরে ঘরে ডিস সংযোগ পৌঁছে দিয়েছে। ফলে এদের বিরুদ্ধে বিরূপ আচরণ নয়।’

মন্ত্রী আরও বলেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমি এটুকু সবাইকে আশ্বস্ত করতে পারি- যৌক্তিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আর কোনও ক্যাবল কাটা হবে না।’

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম। সংবাদ সম্মেলনে আরও যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সভাপতি জুনায়েদ আহমেদ, কোয়াবের সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ দুই সংগঠনের সদস্য ও নেতারা।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের সঙ্গেও কথা বলবো। আমি আইএসপিএবি ও কোয়াবের নেতাদের কাছে অনুরোধ করছি, আপনারা কঠোর অবস্থান থেকে সরে আসুন। আপনারা আমাদের সাতটা দিন সময় দিন। এরই মধ্যে আমরা সবাই মিলে একটা যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারবো।’ পরে ইন্টারনেট ও ডিস সংযোগ বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ঘোষণা করে আইএসপিএবি ও কোয়াব।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ