মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নিজ গ্রামে সংবর্ধিত হলেন আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: জাতির দূর্দিনে ইসলামী আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন ও ধর্মীয় মূল্যবোধের সঠিক দিক-নির্দেশনায় অসামান্য অবদান রাখায় নিজ গ্রাম কুমিল্লার মনোহরগঞ্জ চড্ডায় সংবর্ধিত হয়েছেন আল্লামা নূর হোসাইন কাসেমী। আল্লামা কাসেমী প্রতিষ্ঠিত চড্ডা মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হোসাইন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার (১৭ অক্টোবর) বাদ আছর চড্ড দারুল উলুম মাদরাসা মিলনায়তনে আল্লামা কাসেমীর চাচা সাবেক মেম্বার ও এলাকাবাসী মিলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল আউয়াল মাস্টার, (সাবেক প্রধান শিক্ষক), চড্ডার সাবেক মেম্বার আবু তাহেব, জনাব জাফর আহমদ, জনাব সুলতান আহমদ, আল্লামা কাসেমীর ভাই জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি জাবের কাসেমীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাওলানা লোকমান হোসাইন জানান, দীর্ঘদিন যাবত এলাকাবাসী চাচ্ছিলেন জাতীয় অবদানের জন্য আল্লামা নূর হোসাইন কাসেমীকে সংবর্ধনা দিবেন। কিন্তু সময় সুযোগ মিলেনি এতদিন। অবশেষে গত শনিবার এলাকাবাসী সে সুযোগ পান ও আল্লামা কাসেমীকে গুণীজন সংবর্ধনা প্রদান করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ