রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সাথে সৌজন্যে সাক্ষাৎ মুফতি ফয়জুল করীমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন এর আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম।

আজ বুধবার (২১ অক্টোবর) বাদ মাগরিব কামরাঙ্গিচর মাদরাসায় এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হোন এ দুই নেতা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ও করাচীর হজরত রহ. এর খলিফা, খুলনার পীর মুফতি নূরুল আমিন প্রমূখ।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কামরাঙ্গিচর থানা সেক্রেটারি মাওলানা আ. ফ. ম আকরাম হোসাইন।

জানা যায়, এ সময় দুই নেতার মাঝে কয়েকটি বিষয়ে আলোচনা হয়। তন্মেধ্যে নারীর সাথে ঐক্য না করা, নিজেদের আদর্শের উপরে থেকে নির্বাচনে অংশ নেয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আকীদা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা। এছাড়া পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক মজবুত করার বিষয়েও আলোচনা হয় উভয়ের মাঝে।

এমডব্লিউ/