মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা রোধে জুমার বয়ানে জনসচেতনতা সৃষ্টির আহ্বান সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল মসজিদের মাইকে ও জুমার নামাজের খুৎবায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে সচেতনতামূলক ব্যাপক প্রচারণায় ইমাম-খতিব ও পরিচালনা কমিটির প্রতি নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও কর্মীবৃন্দকে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাগুলো প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্যবিধির নির্দেশনাগুলো হচ্ছে- করোনা মহামারি থেকে সুরক্ষার জন্য বেশি বেশি দোয়া ও ইস্তিগফার পড়ুন। মসজিদে আগত মুসল্লিগণ মাস্ক ব্যবহার করুন। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়ুন। কিছুক্ষণ পরপর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড যাবত দুই হাত ভালভাবে পরিস্কার করুন। ভিড় বা জনসমাগম এড়িয়ে সকল কাজে পারস্পরিক দূরত্ব বজায় রাখুন।

হাঁচি-কাঁশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে রাখুন। নাক, মুখ ও চোখ অপরিস্কার হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন। যে কোন অসুস্থ ব্যক্তি বাড়ির বাইরে অবস্থান বা চলাফেরা অথবা মসজিদে আসা থেকে বিরত থাকুন। করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ