রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

‘আই লাভ মুহাম্মদ’ লেখা মাস্ক পরে কসোভো এমপির প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘আই লাভ মুহাম্মদ’ (আমি মুহাম্মাদকে ভালোবাসি) লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করেন কসোভোর একজন সংসদ সদস্য। তিনি ফ্রান্সে মহানবি সা. এর অবমাননার প্রদিবাদে অংশ নিতে এমন অভাবনীয় দৃষ্টানাত স্থাপন করেছেন। গতকাল রবিবার (২৫ অক্টোবর) কসোভো সংসদের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন সেল্ফ ডিটারমিনেশন মুভমেন্টের সদস্য ইমান আর রহমানি।

এমন মাস্ক পরিধান করার দুটি কারণ উল্লেখ করে আর রহমানি বলেন, ‘ফ্রান্সে নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি মহানবি মুহাম্মাদ সা. এর ব্যঙ্গচিত্র সম্বলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, এ কথার জানান দেওয়া যে, আমরা এখন মহানবি সা. এর জম্মের মাস অতিবাহিত করছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরিহিত নিজের ছবি প্রকাশ করে ক্যাম্পসনে আর রহমানি লিখেন, ‘প্রশান্তি ও কোমলতার সঙ্গে প্রতিবাদ। অবজ্ঞা বা অবমাননা করো না। মহানবি মুহাম্মাদ সা. মানবজাতির মুক্তির দূত।’

গত ১৯ অক্টোবর ফ্রান্সের ‘লি ফেগারো’ পত্রিকায় সম্প্রতি শিক্ষকের শিরশ্ছেদ ঘটনার ধারাবাহিক বিবরণী উল্লেখ করা হয়। প্রতিবেদনে চার্লি এবদো পত্রিকায় প্রকাশিত মহানবির দুটি ব্যঙ্গচিত্রের ছবি ছাপা হয়।

আর রহমানি বলেন, অবমাননাকর কাজের জন্য গাসিকে রাষ্ট্র ও জনগনের কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ তাঁর বেতন দেওয়া জনগন তাদের বিশ্বাসে আঘাত হানে এমন কাজ সমর্থন করে না। সূত্র: আনাদোলু এজেন্সি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ