রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

এবার ফরাসি পণ্য বয়কটের ডাক এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েত ও কাতারের পর এবার ইসলাম ও মুসলিমদের নবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত মন্তব্যের কারণে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

আজ সোমবার (২৬ অক্টোবর) এমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মনোভাবের তীব্র সমালোচনা করে এরদোগান নাগরিকদের এ আহ্বান জানান।

ফ্রান্সে তুরস্কের লেবেলযুক্ত পণ্য-সামগ্রী কিনতে নিষেধ করা হয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, আমি তুরস্কের সব নাগরিককে একই ধরনের আহ্বান জানিয়ে বলছি, কখনই কোনো ফরাসি ব্র্যান্ডকে সহায়তা করবেন না অথবা ফ্রান্সের লেবেলযুক্ত পণ্য সামগ্রী কিনবেন না।

মহানবি মুহাম্মদের সা. ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের হিড়িক পড়ে গেছে কুয়েত, কাতারসহ পুরো মুসলিম বিশ্বেই। দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলছে অনেক খ্যাতনামা চেইন শপসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান। করোনা মহামারীকালে এই বয়কটের সুদূরপ্রসারী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স। গতকাল রোববার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অনুরোধ জানায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ