মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

নবির অবমাননা: দেশব্যাপী হেফাজতের বিক্ষোভ আগামী শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে আবার জেগেছে হেফাজত। ঘোষণা করেছে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির। হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী দেশব্যাপী এ বিক্ষোভের ঘোষণা দেন।

জানা যায়, আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী খাদেম মাওলানা ইন'আমুল হাসান ফারুকী আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফ্রান্স সরকার ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবির সা. অবমাননা করেছে। নবির সা. এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করেছে সরকারী পৃষ্ঠপোষকতায়। এর পাশাপাশি ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি করেছে সে। এর প্রতিবাদেই আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা সারাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের এ বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়।

গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে নবিকে অবমাননা করায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। তখনই শিক্ষকের ওপর হামলা করে। আবদৌলখ নামের ওই তরুণকে ঘটনাস্থলেই পুলিশের গুলি করে শহিদ করে তাকে।

এরপরই ইসলাম ধর্ম ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ এ কথা বলেন। ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।

মহানবি সা.-এর বিতর্কিত ছবি প্রদর্শনীর কারণে সৌদি, পাকিস্তান, তুরস্ক, ইরানসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ফ্রান্সের নিন্দা ও সমালোচনা করছে। ইসলামবিরোধী অবস্থানের প্রতিবাদে বিশ্বজুড়ে মুসলিমরা ফ্রান্সের পণ্যসামগ্রী বর্জনের ডাক দিয়েছে। প্যারিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাবনা পাস হয়েছে।

বিশ্বের বেশির ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়া হয়। সৌদিতেও বর্জনের অন্যতম টার্গেটে পরিণত হয়েছে ফরাসি সুপার মার্কেট চেইন ক্যারেফোর। ফরাসি এই সুপারমার্কেট চেইনের পণ্য বর্জনের ডাক সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড হয়েছে। ভোক্তাদের এই মার্কেটের পণ্য কেনা থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ