রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

এবার ফরাসি পণ্য বয়কটের ডাক দিলেন মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবিয়ে করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কার্টুন প্রকাশের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফরাসি পণ্য বয়কটের এই আহ্বান জানান তিনি।

জমিয়তে উলামা হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননা কোনো বিবেকসম্পন্ন লোক মেনে নিওেব না। তিনি এজন্য ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর তীব্র নিন্দা জানান। বিবৃতিতে ফ্রান্সের বিরুদ্ধে পণ্য বয়কট আন্দোলনসহ শান্তিপূর্ণ প্রতিবাদের সকল উপায়কে আমরা সমর্থন জানান তিনি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে একজন ফরাসি শিক্ষক শ্রেণীকক্ষে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অবমাননা মূলক কার্টুন প্রদর্শন করে। পরবর্তীতে তাকে হত্যা করা হলে এনিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ফরাসি প্রেসিডেন্টিএ ঘটনায় ইসলাম বিদ্বেষী বক্তব্য প্রদান করলে বিশ্বজুড়ে মুসলমানরা প্রতিবাদ জানান।

সূত্র : জমিয়তে উলামা হিন্দ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ