মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

কাশ্মীর পাকিস্তানেরই অংশ: ট্রাম্প ছেলের মানচিত্র প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ নির্বাচনের মধ্যে ভারতের ম্যাপ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প। বলেছেন কাশ্মীর পাকিস্তানেরই অংশ।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) এক টুইটে তিনি বিশ্বের যে মানচিত্র প্রকাশ করেন তাতে কাশ্মীরকে ভারতের বাইরে পাকিস্তানের অংশ হিসেবে ধরেছেন তিনি। এমন সময় মানচিত্রটি প্রকাশ করা হয়েছে, যখন ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা তুঙ্গে। অন্যদিকে, কাশ্মীরের সীমান্ত নিয়ে পাকিস্তানের সঙ্গেও সীমান্ত উত্তাপ বেশ চড়া।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ওই টুইটে প্রকাশিত ওয়ার্ল্ড ম্যাপে দেখা গেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশই লাল রংয়ের অর্থাৎ তারা ট্রাম্পের দল রিপাবলিকানদের সমর্থন করছে।

শুধু ভারত ও চীন নীল রংয়ের। অর্থাৎ এই দুটি দেশ সমর্থন করছে ডেমোক্র্যাটদের। সেই টুইটেই কাশ্মীর লাল রংয়ের। অর্থাৎ তা ভারতের বাইরের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। শুধু কাশ্মীর নয়, উত্তর পূর্বের কিছু অংশও ভারতের বাইরে বলে চিহ্নিত করা হয়েছে। এর আগে বহুবার ভারতের পাশে দাঁড়িয়ে চীনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার জুনিয়র ট্রাম্পকে ভিন্ন অবস্থানে গেল। সূত্র: সাউথ এশিয়ান মনিটর ও ডব্লিউআইওএন

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ