মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

দু-একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি না সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে।

আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ থাকবে কি না সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাল-পরশুর মধ্যেই জানাবে।’

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে কি না-এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় কাল-পরশুই জানাবেন।’

প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (মোবাইল কোর্ট পরিচালনা) নেওয়া হচ্ছে। আমরাও চারদিকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছি। প্রধানমন্ত্রীও সম্মত হয়েছেন। কিছু স্ট্রিক ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কম্ফোর্টেবল জোনের মধ্যে আছি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে একটু বেশি করে প্রচার করবেন যাতে সবাই গুরুত্ব দেয়।’

করোনা মহামারির মধ্যে এবার সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ