বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করলো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করেছে তুরস্ক সরকার। আজ ১২ নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকরের কথা বলা হয়েছে। দেশটিতে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তুরস্কে ফের করোনার প্রাদুর্ভাব বেড়েছে। গতকাল বুধবার এক দিনেই দেশটিতে নতুন করে ২ হাজার ৬৯৩ জনের শরীরে এ ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার চলমান করোনা পরিস্থিতিতে উন্মুক্ত স্থানগুলোতে নাগরিকদের যথাযথভাবে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে চায়। অথচ ধূমপানের সময় মাস্ক পরার বিষয়টি ব্যাহত হয়। সে কারণে যথাযথভাবে মাস্ক পরা নিশ্চিত করতে ১২ নভেম্বর থেকে রাস্তা-ঘাট ও গণপরিবহনের মতো জনবহুল স্থানে ধূমপান নিষিদ্ধ করা হলো।

এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা যথাযথভাবে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান ঘোষণা দেন যে, করোনার মহামারি মোকাবলোর অংশ হিসেবে রেস্টুরেন্ট, ক্যাফ, পুল ও সিনেমাসহ সব ধরনের ব্যবসা প্রতিদিন রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে ৪ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ১৪৫ জনের মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ