বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ট্রাম্পের মিথ্যা দাবি গণতন্ত্রের জন্য বিপজ্জনক: বারাক ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জালিয়াতির মাধ্যমে জয় পেয়েছে বলে দাবি করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকানদের এমন ভিত্তিহীন দাবি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ‘স্পষ্টভাবে’ জিতেছেন বলে দাবি করেন ওবামা।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি আগামী রোববার প্রচারিত হবে। ওবামা বলেন, নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনা হচ্ছে কারণ ‘ট্রাম্প হারতে পছন্দ করেন না’।

তিনি যোগ করেন, আমি আরও বিচলিত অন্যান্য রিপাবলিকানদের আচরণে। যারা এই বিষয়টি খুব ভালোভাবে জানেন অথচ তারাও এই ভিত্তিহীন দাবি করে যাচ্ছেন। এটি আরও একটি পদক্ষেপ যা কেবল বাইডেন প্রশাসনকেই প্রশ্নবিদ্ধ করছে না বরং সার্বিকভাবে গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করছে। এবং এটি খুবই বিপজ্জনক পথ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে দেখা যাচ্ছে, জো বাইডেন ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৭ ইলেকটোরাল ভোট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে সর্বমোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০ ভোট পেলেই যথেষ্ট। কিছু ভোট গণনা এখনো বাকি থাকলেও ২৭০-এর সীমা গত রোববারই অতিক্রম করেছেন বাইডেন। যার ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।

এই নির্বাচনে ব্যালট টেম্পারিংয়ের দাবি করে ডোনাল্ড ট্রাম্প আইনি চ্যালেঞ্জের হুমকি দিয়েছেন। তবে ট্রাম্পের রিপাবলিকান শিবির এখনো তাদের দাবি পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ