সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বিশ্ববিদ্যালয়ে ‘ইসলাম শিক্ষা’ বিষয়ে প্রথম হলেন হিন্দু শিক্ষার্থী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয়ে ‘ইসলাম শিক্ষা’ বিষয়ে প্রথম হলেন হিন্দু শিক্ষার্থী! ইসলামিক স্টাডিজ নিয়ে কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কমন এন্ট্রান্স টেস্টে প্রথম স্থান দখল করলেন এক হিন্দু শিক্ষার্থী। রাজস্থানের আলওয়ারের বাসিন্দা শুভম যাদব এ কৃতিত্ব অর্জন করেছেন।

তিনি অমুসলিম ও কাশ্মীরের বাইরে কোনও ছাত্র হিসেবে প্রথম বার এই কৃতিত্ব অর্জন করেছেন। বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি নিয়ে পড়াশোনা করছেন শুভম। ইসলাম ধর্মের গভীরে গিয়ে তাকে জানার জন্যই তিনি এই বিষয়টি বেছে নিয়েছেন বলে দাবি মেধাবী এই ছাত্রের। ভবিষ্যতে আমলা হিসেবে দেশসেবা করতে চান শুভম।

ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষাতেও তার সুবিধে হবে বলে মনে করেন শুভম। শুভম বলেন, ইসলাম নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আমার মনে হয়, এই ধর্মটিকেই সব থেকে বেশি ভুল বোঝে মানুষ। বিশ্বের অনেক রাষ্ট্রনেতাই এই ধর্ম নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। আর তা থেকেই এই বিষয়ের উপরে স্নাতকোত্তর করার কথা আমার মাথায় আসে। ব্যক্তিগতভাবে বলতে পারি, ধর্মীয় মেরুকরণের এই পরিবেশে আমি দুই ধর্মের মধ্যে সেতুবন্ধনের কাজ করতে চাই৷

২০১৭ সালে পেহলু খান নামে এক গবাদি পশুর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয় রাজস্থানের আলওয়ারে। সেই আলওয়ারের ছাত্র শুভম সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ইসলামকে জানতে চায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ